সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড
২৬ বাংলা টিভি 19-Oct-2026 19
কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে পরেশ কুমার দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের পরিবর্তে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২৬) কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত পরেশ কুমার দাস উপজেলার কাদিরকুল গ্রামের অধীর কুমার দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরেশ কুমার দাসকে আটক করেন। পরে তাঁর ডোপ টেস্ট করানো হয়।
ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) ধারার সারণির ২১ নম্বর ক্রমিক অনুযায়ী তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
আদালত সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় পরেশ কুমার দাসকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
news@26banglatv.com