সারা বাংলা খুলনা বাগেরহাট
বাগেরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে ফায়ার সার্ভিস
২৬ বাংলা টিভি 17-Oct-2026 21
বাগেরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে ফায়ার সার্ভিস
বাগেরহাট প্রতিনিধি: উপসহকারী পরিচালক, বাগেরহাটের নির্দেশনায় এবং সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ পিএফএমের নেতৃত্বে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। পূজামণ্ডপে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে উৎসবকালীন নিরাপত্তা জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
news@26banglatv.com