Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

২৬ বাংলা টিভি   17-Oct-2026   17

Photo

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক


বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল রাতে যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দল তাঁকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগিবাহী ভ্যান নিয়ে যশোরে এসেছিলেন। বাজারে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে ফেরার পথে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দলের নজরে পড়েন তিনি। এ সময় ভ্যানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন ও এসআই মাহবুবুর রহমান। তাঁরা ঘটনাস্থল থেকে মিয়ারাজকে আটক করেন।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল গাইন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্র ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্ধার করা ম্যাগজিন ও গুলির উৎস এবং এগুলোর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত