Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

২৬ বাংলা টিভি   16-Oct-2026   21

Photo

নড়াইলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত


নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটরসাইকেল চাপায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী। 

শুক্রবার সকালে  নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে  নিজ বাড়ি থেকে বের হন রং মিস্ত্রীর সহকারী শ্রমিক মুক্তা রানী। তিনি সহকর্মী নির্মল সরদারের মোটরসাইকেলে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন । পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া  দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা সড়কে সজোরে ছিটকে পড়েন। মুক্তারানী বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন তার সহকর্মী নির্মল সরদার।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তারানী বিশ্বাসকে  মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রাসেল সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোন অভিযোগ করেনি।অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।  

এদিকে একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় বেপরোয়া গতির যে মোটরসাইকেলটি তাদের ধাক্কা দিয়েছিল তাদের সঙ্গে মোটা অংকের টাকায় নিহত মুক্তা রানীর পরিবার আপোষ রফা করেছেন। যে কারণে তারা পুলিশে অভিযোগ করতে নারাজ।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত