Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

২৬ বাংলা টিভি   13-Oct-2026   13

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারো প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্ত থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয়রা। অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

এদিকে, মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার উত্তর দর্জিপাড়া গ্রামের ইসরাইলের বাড়ির পাশের একটি গর্তের মধ্যে অজগরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে সেটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ইসরাইল বলেন, সকালে বাড়ির পাশে একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে সাপটি নিয়ে যান।

এবিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে উদ্ধার করে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। এর মাত্র ১৩ দিনের ব্যবধানে আবারো অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত