সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
২৬ বাংলা টিভি 12-Oct-2026 13
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
নড়াইল প্রতিনিধি: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার,নড়াইল জেলা কার্যালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শাহিন উদ্দীন,জেলা শিক্ষা কর্মকর্তা মো: জামাল উদ্দিন,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আজকের কন্যা শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সমাজ ও পরিবারকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
news@26banglatv.com