Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

ক্লিনিকের ভেতরে নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২৬ বাংলা টিভি   27-Oct-2025   56

Photo

ক্লিনিকের ভেতরে নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে


রাজশাহী প্রতিনিধি :  

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে  এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এরইমধ্যে অভিযুক্ত সেই চিকিৎসক গ্রেফতার করেছে রাজশাহী মহানগর   রাজপাড়া থানা পুলিশ। 

গ্রেফতারকৃত ওই  চিকিৎসকের  নাম আহসান হাবীব। তিনি আল আরাফা  ক্লিনিকে মেডিকেল অফিসার  পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার  সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি তদন্ত  আব্দুল আলীম। 

এজহার সূত্র জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর সাথে  দুই বছর আগে  ফেসবুকের মাধ্যমে ওই চিকিৎসকের পরিচত হয়। অল্প দিনের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  ওই সময় সেই  নারী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।  

এরপর গত ছয়মাস আগে ওই  চিকিৎসক নারীকে বিয়ের প্রলোভন  দেখিয়ে  রাজশাহীতে ফিরিয়ে আনেন।

 এরপর বিভিন্ন সময়ে  ভুক্তভোগী নার্সের  সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় ওই চিকিৎসক।  সর্বশেষ গত ৯ অক্টোবর  রাতে রাজশাহী লক্ষীপুর মোড়ের অবস্থিত আল আরাফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ধর্ষণ শিকার হয় ওই নার্স । 

এরপর থেকে  সেই চিকিৎসক ভুক্তভোগী ওই নার্সের সাথে সকল ধরনের যোগাযোগ  বন্ধ করে দেয়।  

এর আগে গত ৬ অক্টোবর  চিকিৎসক আহসান হাবীব    পারিবারিকভাবে ওই ভুক্তভোগী নারীকে না জানিয়ে  অপর এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। এরপর ঘটনাটির বিষয়টি  জানতে ওই ক্লিনিকে  ৯ অক্টোবর ভুক্তভোগী নার্স  চিকিৎসকের সাথে দেখা করতে গেলে  পূণরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে  আবারো ধর্ষণ করে। 

পরবর্তীতে  ২৩ অক্টোবর বাদী হয়ে  ওই নারী  থানায় ধর্ষণের মামলা দায়ের করেন ভুক্তভোগী  ওই নার্স।

এ ঘটনায় আল আরাফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ  প্রাইভেট  হসপিটাল ক্লিনিক ডায়গোনেস্টিক এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ওই চিকিৎসকের  শাস্তির দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে রাজপাড়া থানার   কর্মকর্তা  (ওসি) তদন্ত 

আব্দুল আলীম জানান, এই ঘটনায় থানায় একটি ধর্ষণ  মামলা হয়েছে।অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত