Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এমপি আবু তালিব

২৬ বাংলা টিভি   10-Oct-2026   28

Photo

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এমপি আবু তালিব


হাসপাতালের সেবার খোঁজখবর, যানজট নিরসনে অটোচালকদের সঙ্গে কথা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব  ১০ অক্টোবর ২০২৬, শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসপাতালের প্রধান ফটকের সামনের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় যানজট নিরসনে অটোচালকদের সঙ্গে কথা বলেন তিনি।

হাসপাতালের প্রবেশপথ যানজটমুক্ত রাখা, অ্যাম্বুলেন্সসহ জরুরি রোগীবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।

তিনি হাসপাতালের সামনে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যাতে জরুরি মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া যায় এবং চিকিৎসাসেবা গ্রহণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত