সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
২৬ বাংলা টিভি 10-Oct-2026 20
কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান নাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার। এ ছাড়া সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
news@26banglatv.com