সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
২৬ বাংলা টিভি 09-Oct-2026 15
ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি: ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. সঞ্জীব কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম. আতিকুজ্জামান।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিম সহজলভ্য ও পুষ্টিকর খাদ্য হিসেবে মানুষের শরীরের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ জীবনযাপনে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
news@26banglatv.com