Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   09-Oct-2026   19

Photo

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কৃষক লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বহিরগাছি গ্রামের মৃত রওনক মন্ডলের ছেলে মো. মিজানুর রহমান (হাতেম), যিনি সাফদারপুর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। অপরজন তাঁর ছেলে হেলাল উদ্দিন (২৬), যিনি সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মামলার সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। জিআর নম্বর ১১৮/২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার-সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। পিসিপিআর যাচাইয়ে তাঁদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি বলেও সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।


news@26banglatv.com


Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত