সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ এসআরবি-৬ এর অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকিসহ আটক ১
২৬ বাংলা টিভি 09-Oct-2026 12
ঝিনাইদহ এসআরবি-৬ এর অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকিসহ আটক ১
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে ঝিনাইদহ এসআরবি-৬ এর একটি চৌকস দল।
গ্রেফতার ব্যক্তির নাম রাশেদ শেখ (৪১)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।
অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গননার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪ টি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেস বুম মাইক্রফোন উদ্ধার করে এসআরবি-, ঝিনাইদহ ক্যাম্প।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়ার সপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন ইয়াবা ও মাদক ব্যবসার মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন। ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্প। এসআরবি’র উপস্থিতি টের পেয়ে মূল হোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যায়। পরে ওই বাসা থেকে রাশেদ শেখ কে আটক করে এসআরবি।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
news@26banglatv.com