সারা বাংলা খুলনা ঝিনাইদহ
প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ পাওয়া ঝিনাইদহের মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান
২৬ বাংলা টিভি 07-Oct-2026 21
প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ পাওয়া ঝিনাইদহের মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান
মাল্টিমিডিয়া প্রতিনিধি ঝিনাইদহ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের হস্তক্ষেপে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে চাকরি ফিরে পেয়েছেন বসতভিটা না থাকা ঝিনাইদহের মিশন আচার্য। আজ সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও রাশেদ খান এক অনুষ্ঠানে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন।
আজ দুপুরে ঝিনাইদহ পৌর শহরের কলাবাগান পাড়ায় নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা মিশন আচার্যের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। সেই সাথে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে মিশন আচার্যের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি শিপলু জামান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ
news@26banglatv.com