Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা, পলাতক আসামি

২৬ বাংলা টিভি   05-Oct-2026   18

Photo

নড়াইলে ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা, পলাতক আসামি


নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় আপন চাচার বিরুদ্ধে ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মা তার বড় মেয়েকে অসুস্থ অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। একই সময়ে শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ির বাইরে ছিলেন। ওই দিন বেলা ৩টার দিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে মা দেখতে পান ছোট মেয়েটি ঘরের ভেতর অন্ধকারে ঘুমিয়ে আছে। পরে মেয়েকে এভাবে ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দেয়নি।
পরবর্তীতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা তাকে একান্তভাবে ও বারবার জিজ্ঞাসাবাদ করলে শিশুটি গত শনিবার সকাল ১০টার দিকে তার আপন চাচা প্রহলাদ খান তার সাথে অনৈতিক কাজ (ধর্ষণ) করেছে বলে জানায়। এই চাঞ্চল্যকর ঘটনার পর রাতেই শিশুটির মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত