Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নিয়োগপত্র পেতে যাচ্ছেন মিশন আচার্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ডিও লেটার, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

২৬ বাংলা টিভি   04-Oct-2026   15

Photo

নিয়োগপত্র পেতে যাচ্ছেন মিশন আচার্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ডিও লেটার, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও স্থায়ী বসতভিটা না থাকায় নিয়োগপত্র না পাওয়া ঝিনাইদহ সদর উপজেলার চাকরিপ্রার্থী মিশন আচার্যকে নিয়োগ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের কাছে ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিয়েছেন।

রোববার সকালে দেওয়া ওই পত্রে রাশেদ খাঁন উল্লেখ করেন, মিশন আচার্য (রোল নং-৬৫১৫৩২৮) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়োগপত্র পাননি—এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ডিও লেটারে তিনি আরও উল্লেখ করেন, মিশন আচার্য ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকায় জন্মলগ্ন থেকে বসবাস করছেন। বর্তমানে তিনি ওই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করছেন বলেও পত্রে উল্লেখ করা হয়।

পত্রে রাশেদ খাঁন বলেন, ছোটবেলা থেকেই মিশন আচার্য পিতৃহীন। তার মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছেন। মিশন আচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এ যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন।

এছাড়া মিশন আচার্যের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি বলেও ডিও লেটারে উল্লেখ করা হয়েছে।

পত্রে মানবিক বিবেচনাসহ বিষয়টি বিধি মোতাবেক বিবেচনা করে মিশন আচার্যের নিয়োগপত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান রাশেদ খাঁন।

এদিকে, রোববার দুপুর ২টার দিকে মিশন আচার্যকে সঙ্গে নিয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খাঁন। এ সময় বিষয়টি নিয়ে আলোচনা হলে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং মিশন আচার্যের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে মিশন আচার্য শিগগিরই নিয়োগপত্র পেতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। তবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধিবদ্ধ প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করবে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত