সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 04-Oct-2026 14
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালীগঞ্জ থানাধীন ৩ নম্বর কোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন (৫৫), পিতা মৃত আবের আলী, সাং কোলা এবং ৮ নম্বর মালিয়াট ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. জামির হোসেন (৩২), পিতা মৃত নুর হোসেন, সাং গয়েসপুর। তারা উভয়েই কালীগঞ্জ থানার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার মামলা নং-৪১, জিআর-১২৯/২৬, তারিখ ২৪ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ধারা ৮/৯/১০/১১/১২/১৩ (সংশোধনী ২০২৬)-এর আওতায় করা হয়েছে।
পরে ৪ অক্টোবর কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
news@26banglatv.com