Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৬ বাংলা টিভি   03-Oct-2026   13

Photo

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টার সময়  কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এতে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি কালীগঞ্জ কুলা ইস্টার্ন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত