সারা বাংলা ঢাকা ঢাকা
হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 02-Oct-2026 17
হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকা জেলা প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
এ সময় রায়হান ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার রায়হান ইসলামের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
news@26banglatv.com