Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি

২৬ বাংলা টিভি   01-Oct-2026   15

Photo

কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি


জয়দেব চক্রবর্তী, কেশবপুর(যশোর) : কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে রাখা ঘেরের বেড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হারিয়াঘোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরা জেলার তালা উপজেলা  শিরাশুনি গ্রামের আতিয়ার মলঙ্গী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘেরের পানি আটকে রাখায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমিতে পানি ওঠে। এলাকাবীর অভিযোগ প্রায় ৩ হাজার বিঘা জমিতে চলতি আমন ধান চাষ এবং পরবর্তী সরিষা চাষ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে অভিযান চালিয়ে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ করে। এ সময় ঘেরের বেড়ি কেটে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম,  আনসার-ভিডিপি সদস্য, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত