সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান-ট্রাক্টর সংঘর্ষে চালক নিহত, আহত ২
২৬ বাংলা টিভি 01-Oct-2026 18
ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান-ট্রাক্টর সংঘর্ষে চালক নিহত, আহত ২
মাল্টিমিডিয়া প্রতিনিধি ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া এলাকায় ভৈরবা-গাড়াপোতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুল্লাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে পাখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এসময় ভ্যানে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রত উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। নিহত মামুনের বাড়ি ওই এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই তরিকুল ইসলাম বলেন দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করেছে।
news@26banglatv.com