Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে কালীগঞ্জে বাসে ধাক্কায় পৌর কর্মচারী নিহত আহত একজন

২৬ বাংলা টিভি   01-Oct-2026   25

Photo

ঝিনাইদহে কালীগঞ্জে বাসে ধাক্কায় পৌর কর্মচারী নিহত আহত একজন


মাল্টিমিডিয়া  প্রতিনিধি ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ নামের (৪৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে  ও কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান , আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী রুপসা গাড়ি কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে শহরের দিক থেকে আসা পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । সে সময় আরেক ব্যক্তি আহত হন । প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় মেলেনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন । সে সময় আরেকজন আহত হওয়ার কথা শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় । পরে জানতে পেরেছে আহত ব্যক্তি আশংকামুক্ত। তবে তার পরিচয় আমার জানা নেই । কালিগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন বাস আটক করা হয়েছে লাশ মর্গে প্রেরণ করা হয়েছেন


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত