Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

২৬ বাংলা টিভি   30-Sep-2026   25

Photo

ঝিনাইদহ সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ  প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে জান্নাতুল খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ত্রিলোচনপুর পুর ইউনিয়নের পার শ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল খাতুন ওই গ্রামের বাসিন্দা টনির মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়িতে থাকা অবস্থায় জান্নাতুলের পায়ে সাপে কামড় দেয়। পরে তার পায়ে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় স্বজনরা তাকে দ্রুত পার্শ্ববর্তী এক নারী ওঝার কাছে নিয়ে যান।

কিছুক্ষণ পর জান্নাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আনুমানিক রাত ৯টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তিনি জানান, সাপের কামড়েই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “রোগীকে দ্রুত হাসপাতালে এনে সাপে কাটার চিকিৎসা দেওয়া গেলে তাকে বাঁচানো সম্ভব হতে পারত।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত