Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে শিমলা - বালিয়াডাঙ্গা সড়কের কাজ পরিদর্শন : দ্রুত শেষ করার আশ্বাস

২৬ বাংলা টিভি   29-Sep-2026   16

Photo

কালীগঞ্জে শিমলা - বালিয়াডাঙ্গা সড়কের কাজ পরিদর্শন : দ্রুত শেষ করার আশ্বাস


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিমলা  বাজার থেকে বালিয়াডাঙ্গা বাজার পর্যন্ত সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সড়ক নির্মাণকাজে বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে।

এ অবস্থায় বিষয়টি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেবের নজরে এলে তাঁর নির্দেশনায় সড়কটি পরিদর্শন করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জাফরউল্লাহ খান ফিরোজ স্থানীয় নেতাকর্মী, উপজেলা উপসহকারী প্রকৌশলী, সাংবাদিক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ২৯ সেপ্টেম্বর সকালে  সড়কটির নির্মাণকাজ ও বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সড়কের বিভিন্ন অংশের অবস্থা, নির্মাণকাজের অনিয়মের অভিযোগ,করণীয় ,

অগ্রগতি এবং সংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখেন। এ সময় সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি দ্রুত সময়ের মধ্যে সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন করার বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

কালীগঞ্জে শিমলা - বালিয়াডাঙ্গা সড়কের কাজ পরিদর্শন : দ্রুত শেষ করার আশ্বাস

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ (জিওবিএম)’ প্রকল্পের আওতায় শিমলা বাজার (সড়ক ও জনপথ) থেকে বালিয়াডাঙ্গা জিসি সড়কের চেইনেজ ২৮০০ মিটার থেকে ৬৪৮৫ মিটার পর্যন্ত পর্যায়ক্রমিক মেরামত ও সংরক্ষণ কাজ চলছে। এ কাজের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার ৭৭০ টাকা এবং চুক্তিমূল্য ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৫৮১ টাকা ৫০ পয়সা। চুক্তি অনুযায়ী কাজ শুরুর তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ এবং কাজ শেষ করার নির্ধারিত তারিখ ছিল ৬ এপ্রিল ২০২৬। আর কাজটি বাস্তবায়ন করছে মেসার্স রুপম এন্টারপ্রাইজ, গোবিন্দপুর, ঝিনাইদহ। প্রকল্পের তদারকির দায়িত্বে রয়েছেন উপ-সহকারী প্রকৌশলী মো. হুজাইফা হক এবং কার্য-সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এজেডএম মাহমুদুর রহমান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কের কাজ শেষ করে স্বাভাবিক চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত