Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   29-Sep-2026   22

Photo

চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায়  পানিতে ডুবে  আবু হুরাইরা (৪) ও মাহমুদ হাসান (৩) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। 

রোববার ২৭ সেপ্টেম্বর  বিকেল ৫টায়  উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা

গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাসিমপুর ইউনিয়নের রহেলা পুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান( ৩) বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করেন।

তাদেরকে উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত