Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

২৬ বাংলা টিভি   27-Sep-2026   14

Photo

চুয়াডাঙ্গায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ


চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গা দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় ইজিবাইক চলাচলে বাধার প্রতিবাদে ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শত শত ইজিবাইক রেখে চালকরা একত্রিত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা-যশোর ভায়া জীবননগর মহাসড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে এ সময় চরম জনদুর্ভোগে পড়ে এ সড়কে চলাচল করে যাত্রীরা সহ সকল প্রকারের যানবাহন।

ইজিবাইক চালকদের অভিযোগ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উদ্যোগে পুলিশি সহায়তায় দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় চুয়াডাঙ্গাগামী ইজিবাইক আটকে দেওয়া হচ্ছে। অনেক সময় ইজিবাইক আটক করে থানায় নিয়ে রাখা হয়। পরে ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিতে হয় বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ইজিবাইক চালকদের মারধরের অভিযোগও করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকে দেওয়ার জন্য স্থাপিত ব্যারিকেড তুলে নিতে হবে এবং তাদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে। একই সঙ্গে চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইক পৌর এলাকার বাইরে চলাচল বন্ধ এবং মহাসড়কে চলাচলকারী লেগুনা বন্ধের দাবিও জানান তারা। 

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু  এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 

আন্দোলনকারী ইজিবাইক চালক ও শ্রমিকীরা প্রশাসন ও নেতৃবৃন্দর কথায় আশ্বস্ত হয়ে ৪ ঘন্টা পর  অবরোধ তুলে নিলে যান চলাচল সাভাভিক হয়।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত