সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।
২৬ বাংলা টিভি 27-Sep-2026 20
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,এইচ এম রোকনুজ্জামান, কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আরা পারভীন, সদস্য সচিব, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মিলন, কালিগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুজ্জামান রনি,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মেহেদী হাসান বাবু, সভাপতি, এসএমসি, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ হাসানুর রেজা, সহকারী শিক্ষক।
বক্তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com