Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে হত্যা মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা আটক

২৬ বাংলা টিভি   27-Sep-2026   12

Photo

ঝিনাইদহে হত্যা মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা আটক


ঝিনাইদহ  প্রতিনিধি :  ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমানকে (জাপান) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানকালে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আশিকুর রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বসন্তপুর গ্রামের গোলাম আলীর ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আশিকুর রহমান একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​আটকের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তা মুরাদ হোসেন জানান, একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তিনি নির্দিষ্ট কোন হত্যা মামলার আসামি তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত