Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

স্ত্রীকে হত্যা করে নদীর পাড়ে মাটিচাপা ; ৬দিন পর বাড়ির পেছন থেকে লাশ উদ্ধার-স্বামী আটক

২৬ বাংলা টিভি   26-Sep-2026   17

Photo

স্ত্রীকে হত্যা করে নদীর পাড়ে মাটিচাপা ; ৬দিন পর বাড়ির পেছন থেকে লাশ উদ্ধার-স্বামী আটক


নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার সদরে নিখোঁজের ৬দিন পর শ্বশুর  বাড়ির পেছনে নদীর পাড়ে মাটির নীচে থেকে নাজু আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সাবেক স্বামী নুরুল আমিন (৪০) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নওগাও গ্রামের ঢুলিখালি নদীর পাড়ে মাটির নীচে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন বিকালে নূরুল আমিন কে শহরের শহীদ মিনার এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী কে হত্যা করে মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন। 

পুলিশ ও স্বজনরা জানায়, ১৪বছর আগে নুরুল আমিনের সাথে বিয়ে হয় নাজু আক্তারের। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রথম সন্তান হওয়ার পর স্বামী দেনমোহরের টাকা পরিশোধ করে স্ত্রী কে তালাক দেন। পরে আবার বিয়ে করেন তারা। তখনও আরও একটি সন্তান হয়। কলহের কারনে আবারও তালাক হয়। এরপর নাজু আক্তার শহরের কাটলি এলাকায় তার বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এরমধ্যে নাজু তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। কিন্তু প্রায়ই তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ এবং কথা হতো। গত ১৯সেপ্টেম্বর শহরের মাইকপট্টি এলাকায় দুজনের দেখা হলে ভরনপোষণের ৬হাজার টাকা দেয়ার কথা বলে নুরুল আমিন স্ত্রীকে নিয়ে বাড়ি যায়। বাড়ির পাশে ঢুলিখালি নদীর পাড়ে সন্ধ্যায় শ্মশান ঘাটে নিয়ে বসেন। এক সময় নূরুল আমিন সেখানেই স্ত্রী কে ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন।  রাতেই নদীর পাড়ে গর্ত করে পুতে রাখেন। এদিকে গৃহবধূর ছোট ভাই শুভ ২২সেপ্টেম্বর মডেল থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরি করে। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে এবং শহরের সিসি টিভ ফুটেজে স্বামীর সাথে যেতে দেখে নিশ্চিত হয়ে নুরুল আমিনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নদীর পাড়ে মাটি কুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত ১৯সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হলে ২২সেপ্টেম্বর তার ভাই থানায় জিডি করেন। জিডিমূলে পুলিশ তাদের পারিবারিক রেকর্ড পর্যবেক্ষণ করে স্বামীকে সন্দেহ ভাজনের তালিকায় রাখে। শহরের সিসিটিভি ফুটেজে স্ত্রীকে নিয়ে যেতে দেখে নুরুল আমিনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ভিকটিমের বোরকা ও ওড়না উদ্ধার করা হয়। পরে তার বাড়ির পেছনের নদীর পাড়ে মাটির নীচ থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত