Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় কলেজ ছাত্রকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার

২৬ বাংলা টিভি   26-Sep-2026   14

Photo

ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় কলেজ ছাত্রকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার


ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহে নামের আংশিক মিল থাকায় এক কলেজছাত্র ও ব্যবসায়ীকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে এ দাবী করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ঝিনাইদহ জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ভাতিজা রাকিব হাসান বন্ধন একজন কলেজ ছাত্র ও ব্যবসায়ী। সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সারের ডিলার নিয়োগের জন্য তিনি আবেদন করেছেন। বন্ধনকে সামাজিক ভাবে হেয় করার জন্য ২০২৩ সালে ছাত্রলীগের একটি কমিটিতে তার সদস্য পদ রয়েছে বলে অপপ্রচার করা হচ্ছে। ওই কমিটিতে বন্ধন মিয়া নামের এক ছাত্রের নাম রয়েছে কিন্তু তার ভাতিজার নাম রাকিব হাসান বন্ধন। নামের আংশিক মিল থাকার কারণে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার করা হচ্ছে।
আব্দুল খালেক আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সময় তার ভাতিজা মিছিল-মিটিংয়ে ছিলেন। পুলিশের গুলিতে আহত হয়েছেন। এর স্বপক্ষে তিনি কিছু ছবি ও ভিডিও সরবরাহ করেন। এই অপ্রপচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আব্দুল খালেক।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাকিব হাসান বন্ধন, পাগলা কানাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান মন্ডল, সাধারণ সম্পাদক গনজের আলী খাঁ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক উপস্থিত ছিলেন।
এদিকে কমিটির ব্যাপারে সদর থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অনু মুঠোফোনে বলেন, আমরা ২০২৩ সালে একটিআহ্বায়ক কমিটি দিয়েছিলাম। সেই কমিটিতে বন্ধন মিয়া নামের এক ছেলের নাম রয়েছে। সেই বন্ধন আর রাকিব হাসান বন্ধন এই ছেলে নয়। রাকিব হাসান বন্ধনের সাথে আমাদের সংগঠনের কোন সম্পর্ক নেই।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত