Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

বাগেরহাট জেলা কারাগারে অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

২৬ বাংলা টিভি   24-Sep-2026   12

Photo

বাগেরহাট জেলা কারাগারে অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ


বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাট জেলা কারাগারে দুর্যোগচ ব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগেরহাট জেলা কারাগার প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে এলপিজি গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, ড্রামের আগুন নির্বাপন, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। 

প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে অগ্নিকাণ্ড মোকাবিলার মহড়াও অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে দুর্যোগ মোকাবিলায় করণীয়, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাট স্টেশনের নেতৃত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

 এতে নেতৃত্ব দেন স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশীদ।

প্রশিক্ষণে কারাগারে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত