সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে কর্মকর্তা ও সুশীল সমাজের মতবিনিময়
২৬ বাংলা টিভি 23-Sep-2026 16
ঝিনাইদহে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে কর্মকর্তা ও সুশীল সমাজের মতবিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য, পরিবহন খাতে জ্বালানি ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, জেলার বিভিন্ন এলাকায় চাহিদা অনুযায়ী জ্বালানি নিশ্চিত করা এবং জ্বালানি তেল নিয়ে মানুষের উদ্বেগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
news@26banglatv.com