সারা বাংলা খুলনা ঝিনাইদহ
আধুনিক কলাকৌশলে আখচাষে দক্ষতা বাড়াতে মোচিকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
২৬ বাংলা টিভি 23-Sep-2026 23
আধুনিক কলাকৌশলে আখচাষে দক্ষতা বাড়াতে মোচিকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি: আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আখচাষের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোচিকে সিডিএ ও সিআইসিদের নিয়ে দুই দিনব্যাপী ‘ইন-হাউজ প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোচিকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের। এতে সভাপতিত্ব করেন জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (কারখানা) মো. আলমগীর হোসেন, জিএম (অর্থ) মো. জাহিদুল ইসলাম, ডিজিএম (সম্প্রঃ ও ঋণ) ইমরুল হাসান, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) কানিজ ফাতেমা রুকসানা, ডিএম (সিপি) রবিউল আলম, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার আলী এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৪০ জন সিডিএ ও সিআইসি অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে আখচাষ, উন্নত কলাকৌশলের ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষিত সিডিএ ও সিআইসিরা মাঠপর্যায়ে আখচাষিদের আরও কার্যকর পরামর্শ দিতে পারবেন।
এর মাধ্যমে আখের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি চিনিশিল্পের কাঁচামাল সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রশিক্ষণ।
news@26banglatv.com