Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ৩৩ জন গ্রাম পুলিশ পেল বাইসাইকেল, বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন গ্রাম পুলিশ

২৬ বাংলা টিভি   22-Sep-2026   11

Photo

কালীগঞ্জে ৩৩ জন গ্রাম পুলিশ পেল বাইসাইকেল, বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন গ্রাম পুলিশ


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে ৩৩টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গ্রাম পুলিশদের গতিশীলতা বাড়াতে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এসব বাইসাইকেল দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে মোট ৩৩ জন গ্রাম পুলিশ একটি করে বাইসাইকেল পেয়েছেন।

বাইসাইকেল বিতরণকালে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, গ্রাম পুলিশরা মাঠপর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাদের মাধ্যমে বাল্যবিবাহ, সামাজিক দ্বন্দ্ব, মাদকসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যার তথ্য প্রশাসনের কাছে পৌঁছে থাকে।

তিনি বলেন, “আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। বাল্যবিবাহ, সামাজিক দ্বন্দ্ব, মাদকসহ বিভিন্ন বিষয়ে আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন। আপনাদের দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর করার জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এসব বাইসাইকেল দেওয়া হয়েছে।”

ইউএনও আরও জানান, বর্তমানে যেসব গ্রাম পুলিশ বাইসাইকেল পাননি, পরবর্তীতে নতুন করে বাইসাইকেল বরাদ্দ পাওয়া গেলে তাদের মধ্য থেকেও পর্যায়ক্রমে তিনজনকে বাইসাইকেল দেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রত্যন্ত এলাকায় দ্রুত যাতায়াত এবং দায়িত্ব পালনে গ্রাম পুলিশদের সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত