সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ মসজিদের ভিতর সোফা চেয়ার নিয়ে বিএনপির মত বিনিময় সভা
২৬ বাংলা টিভি 21-Sep-2026 6
সিরাজগঞ্জের রায়গঞ্জ মসজিদের ভিতর সোফা চেয়ার নিয়ে বিএনপির মত বিনিময় সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের অভ্যন্তরে চেয়ার ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতারা বলছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের আমন্ত্রণেই তারা সেখানে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে মসজিদের অভ্যন্তরে চেয়ার ও সোফা বসানো অবস্থায় কয়েকজনকে বসে থাকতে দেখা যায়। এ নিয়ে বিভিন্ন মহলে মসজিদের ভেতরে এ ধরনের আয়োজনের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনার জন্য বিপুল অর্থ বকেয়া রয়েছে। ওই অর্থ পরিশোধে এমপি মো. আয়নুল হকের সহযোগিতা চাওয়ার জন্য মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ তাকে এবং তাদের কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিল।
তিনি বলেন, ‘আমরা সেখানে গিয়ে দেখতে পাই, মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ মসজিদের ভেতরে সোফা ও চেয়ার দিয়ে অতিথিদের বসার ব্যবস্থা করেছে। যেহেতু এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, তাই আমরা তাদের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করি
news@26banglatv.com