Logo
রবিবার | ২৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

২৬ বাংলা টিভি   21-Sep-2026   9

Photo

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক:  হুথি হামলা সত্ত্বেও সৌদি আরব থেকে তেলের আংশিক রপ্তানি আবার চালুর খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আল জাজিরার এক প্রতিবেদনে রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গত ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এসময় ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ২ দশমিক ১৬ ডলার (২.০৮ শতাংশ) হ্রাস পেয়ে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়।

পাশাপাশি ডব্লিউটিআই ক্রুডের দর ব্যারেলে ২ দশমিক ১৫ ডলার (২.১৪ শতাংশ) কমে নেমে আসে ৯৮ দশমিক ১৫ ডলারার/

আন্তর্জাতিক কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে একটি কূটনৈতিক পথ উন্মোচিত হতে পারে এমন প্রত্যাশাই তৈরি হয়েছে। এই আশাবাদের ওপর ভর করেই তেলের বাজার থেকে ভূরাজনৈতিক ঝুঁকিজনিত বাড়তি মূল্যের চাপ কিছুটা শিথিল হচ্ছে।

তবে এই কূটনৈতিক উদ্যোগ বাস্তবে কতটুকু ফলপ্রসূ হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত