Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

২৬ বাংলা টিভি   19-Sep-2026   24

Photo

কালীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে "মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্র শিবিরের পক্ষ থেকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সময়  কালীগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের প্রথমে  ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং মহামূল্যবান বই উপহার প্রদান করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা মাওলানা ওলিউর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান,  কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী,ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি  রিয়াজুল ইসলাম, 

এছাড়াও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত