Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়নের কাজে কচ্ছপ গতি, মেয়াদ শেষ হতে চললেও শেষ হচ্ছে না কাজ, চরম ভোগান্তি সড়কে চলাচল কারীদের

২৬ বাংলা টিভি   19-Sep-2026   18

Photo

ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়নের কাজে কচ্ছপ গতি, মেয়াদ শেষ হতে চললেও শেষ হচ্ছে না কাজ, চরম ভোগান্তি সড়কে চলাচল কারীদের


শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। একদফা বাড়ানো হয়েছে কাজের মেয়াদ। সেটিও শেষের পথে কিন্তু কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। জেলা প্রশাসন বলছে, প্রকল্পকে জমি বুঝে দেওয়া হয়েছে। আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জমি বুঝে পেলেও স্থাপনা অপসারণ না হওয়ায় পুরোদমে শুরু হচ্ছে না কাজ।

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৪৭ কি: মি: ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে ২০২০ সালের ২৪ নভেম্বর। কাজের মেয়াদ একদফা বাড়িয়ে বর্ধিত করা হয় ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর মাত্র কয়েকমাস বাকি থাকলেও কাজ হয়েছে মাত্র ১০ শতাংশ।

ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়নের কাজে কচ্ছপ গতি, মেয়াদ শেষ হতে চললেও শেষ হচ্ছে না কাজ, চরম ভোগান্তি সড়কে চলাচল কারীদের

কয়েকটি স্থানে ফ্লাইওভারের পাইলিং, ব্রিজের গার্ডার, কালর্ভাটের কিছু অংশ করা হলেও সড়কের মূল উন্নয়নকাজ এখনো শুরু হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এ সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। ধুলাবালি, খানাখন্দ আর ধীরগতির যান চলাচলে এই মহাসড়ক এখন বিপদের আরেক নাম।  সড়ক দুর্ঘটনা প্রতিদিনের নিত্য সঙ্গী জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করে ছোট বড় যানবাহন সড়কে তৈরি হয়েছে ছোট বড় থানা খন্দ এই সড়ক দিয়ে চলাচল করে ভারী  মালবাহী ট্রাক বাস ' বেনাপোল স্থলবন্দর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যস্ততম সড়কটি উপর দেওয়া হয়েছে পিছের উপর ইটের সলিং যার ফলে হেলে দুলে চলে যান বাহন পথচারী সুবাস দাস বলেন,  দ্রুত সকল জটিলতা কাটিয়ে পুরোদমে কাজ শুরু করার আহ্বান 

অফিস আগামী যাত্রী সোহাগ হোসেন বলেন প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমার এই সড়কে চলাচল করি 

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসন নোমান হোসেন বলেছেন  গতমাসে প্রকল্পকে বুঝে দেওয়া হয়েছে সড়ক  বিভাগের নিকট 

মোহাম্মদ নিলন আলী উপবিভাগীয় প্রকৌশলী  উই কেয়ার  ফেজ -১ সড়ক বিভাগ  বলেছেন,  জমি বুঝে পেলেও এখনও অনেক স্থাপনা অপসারণ হয়নি। স্থাপনা সরানো হলেই পুরোদমে শুরু হবে কাজ 

২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর (উইকেয়ার) ফেজ-১-এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পটি (এন-৭) অনুমোদন দেওয়া হয়। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। ঝিনাইদহবাসীর প্রাণের দাবি সড়কটি দ্রুত নির্মাণ কাজ শুরু করা হোক 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত