Logo
রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন আসামি গ্রেফতার।

২৬ বাংলা টিভি   18-Sep-2026   13

Photo

মহেশপুরে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন আসামি গ্রেফতার।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ জন আসামিকে গ্রেফতার এবং মামলা রুজু করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৮:৫০ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ০৪নং স্বরূপপুর ইউপির দত্তনগর টু মহেশপুরগামী পাকা রাস্তার পাশে জনৈক মোঃ লিখন মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআই (নিরস্ত্র) মোঃ আঃ হান্নান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক আসামির নিজ হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের কন্টেইনারের ভেতর থেকে ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ (আনুমানিক মূল্য- ৩,০০০/- টাকা) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে মহেশপুর থানায় মামলা নম্বর: ২৮, তারিখ: ১৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা: ৩৬(১) সারণির ২৪(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: ১. মোঃ শাওন (২১), পিতা- মৃত জালাল, মাতা- কুলসুম বেগম, সাং- হুসুরখালী, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মহেশপুর থানা পুলিশের এরূপ বিশেষ অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত