Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, চালক আটক

২৬ বাংলা টিভি   17-Sep-2026   10

Photo

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, চালক আটক


সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শাহানগাছা এবং দুপুরে উল্লাপাড়ার বাখুয়া ওয়াপদা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বাখুয়া ওয়াপদা এলাকায় দুর্ঘটনার শিকার হন খালিদ হাসান। তিনি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কটির ওই অংশে একটি ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল একই সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান খালিদ হাসান।
ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও স্থানীয়রা কাভার্ড ভ্যানটি থামিয়ে দেন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি জব্দ করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার ঘটনায় কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
এদিকে, একই দিন সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় ঘটে আরেকটি দুর্ঘটনা। এতে প্রাণ হারান টুটুল শেখ (৬০)। তিনি ছোনগাছা ইউনিয়নের বলিদহ গ্রামের মৃত গুসবার আলীর ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সড়কের পাশে ঘাস কাটছিলেন টুটুল শেখ। এ সময় ছোনগাছা বাজারের দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে চলে যাওয়ার সময় টুটুল শেখকে চাপা দেয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় টুটুল শেখের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক পলাশ মিয়াকে আটক করা হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত