Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কোট চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

২৬ বাংলা টিভি   12-Sep-2026   13

Photo

ঝিনাইদহের কোট চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. অপু ইসলাম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার মাছবাজার সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে অপু ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক প্রক্রিয়াকরণ শেষে আইনি ধারাবাহিকতা রক্ষা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে বিচারকের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

তাঁকে কোন সুনির্দিষ্ট মামলায় কিংবা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়নি। এ ব্যাপারে কোট চাঁদপুর  মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন  তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছেন

পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম শেখের এই হঠাৎ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত