Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

জনগণের সেবক হয়ে আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই — রফিকুল ইসলাম খান

২৬ বাংলা টিভি   25-Oct-2025   98

Photo

জনগণের সেবক হয়ে আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই — রফিকুল ইসলাম খান


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই রাজা হওয়ার জন্য নয়, জনগণের সেবক হওয়ার জন্য। জনগণকে প্রজা নয়, আপনজন হিসেবে দেখতে চাই। সবাই মিলে একটি সুন্দর, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই—ইনশাল্লাহ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত ষাণ্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে আগামী পাঁচ বছরের মধ্যেই আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। বাংলাদেশের মানুষ আজ একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ চায়।
রফিকুল ইসলাম খান আরও বলেন, আমরা চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সততা, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সাংবাদিকরা যেমন দুর্নীতিকে সমর্থন করেন না, আমরাও চাই কেউ যেন অন্যায়ের মাধ্যমে টিকে থাকতে না পারে।
বেকারত্ব দূরীকরণে দলের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে দেশে কোনো বেকার থাকবে না। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে আমরা কাজের শক্তিতে রূপান্তরিত করব। রাষ্ট্রীয় উদ্যোগে নতুন নতুন মিল ও কারখানা স্থাপন করা হবে।
সম্মেলনে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামসহ জেলা, শহর, পৌর ও উপজেলা পর্যায়ের নেতারা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত