Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

২৬ বাংলা টিভি   08-Sep-2026   24

Photo

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


নড়াইল প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনই নয়, বরং মানসম্মত শিক্ষা ও জীবনমুখী দক্ষতাই এখন সময়ের মূল দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধানে সম্পাদক মাহাবুর রশীদ লাবলু,জেলা শিক্ষা অফিসার ড. মো: জামাল উদ্দিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রণতোষ কুমার সেন এবং সাংবাদিক মুন্সী আসাদুর রহমান। বক্তারা জেলার শতভাগ মানুষকে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
এছাড়াও আলোচনা সভায় কোমলমতি শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা পর্যায়ে শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে অনুভূতি প্রকাশ করে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিদ্য বাগচী, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৃজনী বিশ্বাস জুল এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া আফরা।
উক্ত র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত