Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   08-Sep-2026   29

Photo

ঝিনাইদহ কোটচাঁদপুরে তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিন মাদ্রাসাছাত্রকে ধারাবাহিকভাবে ধর্ষণ (বলাতকার)  এর অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন।

গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক। অভিযোগকারী তিন শিক্ষার্থী ওই মাদ্রাসার আবাসিক ছাত্র।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় গেলে ওই শিক্ষার্থী তার কাছে বিষয়টি জানায়। পরে দাদা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার পর মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে আটক করে। পরে রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে কোটচাঁদপুর থানায় মামলা করেন। ওই মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 অভিভাবক  রাসেল আহমেদ বলেন,  ছাত্রদের  সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে, যা কোনো অভিভাবকের মেনে নেওয়া সম্ভব না

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গত কয়েকদিনে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক ধর্ষণ ( বলাতকার) করে এক শিক্ষার্থী তার দাদার কাছে বিষয়টি জানালে পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় এসে ওই শিক্ষকের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। ওসি আরও বলেন, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ (বলাতকার)  মামলা করেছেন। আবুল বাশারকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছেন


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত