সারা বাংলা সিলেট সিলেট
সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৬ বাংলা টিভি 06-Sep-2026 11
জকিগঞ্জে ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ছবি: সংগৃহীত
সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই গ্রামের চম্পা রানি দাস (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি রানি দাস (৪)। চম্পা রানি দাস শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী।
নিহতদের স্বজন ও রতন দাসের চাচাতো ভাই সজল দাস জানান, বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রানি ও তার মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানতে পুলিশ গভীরভাবে তদন্ত করছে বলে জানান ওসি।
news@26banglatv.com