Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাহফুজার

২৬ বাংলা টিভি   05-Sep-2026   12

Photo

চুয়াডাঙ্গার ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাহফুজার


রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাহফুজার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গ্রামের রাস্তা পারাপারের সময় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহফুজা খাতুন (৫) আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান,, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তাঁর মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে সে ক্যানেলের অপর পাশে একটি বাড়িতে যায়। সেখান থেকে রাস্তা পারাপারের সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।
এতে মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মাহফুজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল আরো জানান, নিহত শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য পরিবারের সদস্যদের দিয়ে দেয়া।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত