Logo
বুধবার | ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমেছে স্ব-র্ণে-র দাম

২৬ বাংলা টিভি   05-Sep-2026   17

Photo

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম


আন্তর্জাতিক ডেস্ক: স্বর্ণের বাজারে যেন দুই বিপরীত চিত্র। একদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থানের খবরে বিশ্ববাজারে হঠাৎ কমেছে স্বর্ণের দাম। অন্যদিকে, একই সময়ে দেশের বাজারে উল্টো বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। ফলে আন্তর্জাতিক বাজারের পতনের মধ্যেই বাংলাদেশে বাড়তি দামে স্বর্ণ কিনতে হচ্ছে ক্রেতাদের।

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান খাতের শক্তিশালী তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিশ্ববাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমে যায়।

এদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। দিন শেষে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলার।

চলতি সপ্তাহেও বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম সামান্য কমেছে। শক্তিশালী কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর বাজারে ধারণা তৈরি হয়েছে, ফেডারেল রিজার্ভ চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে।

সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে সুদ বা নির্দিষ্ট কোনো আয় না দেওয়া স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। ফলে ফেডের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের বাজারে।

তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল নেই বাংলাদেশের চিত্রে। টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এর আগে গত বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ, প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায়।

ফলে বিশ্ববাজারে যেখানে সুদের হার বাড়ার সম্ভাবনায় স্বর্ণের দাম কমেছে, সেখানে দেশের বাজারে নতুন করে দাম বাড়ায় ক্রেতাদের জন্য স্বর্ণ কেনার খরচ আরও বেড়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত