সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
নেত্রকোনায় পাচারকালে ১০০বস্তা সরকারি চাল জব্দ,আটক ২
২৬ বাংলা টিভি 04-Sep-2026 16
নেত্রকোনায় পাচারকালে ১০০বস্তা সরকারি চাল জব্দ,আটক ২
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে পাচারকালে দুই হ্যান্ডট্রলি ভর্তি ১০০বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলি সহ দুই চালককে আটক করা হয়। শুক্রবার সকাল ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি সহ চাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার দেওসহিলা বড়বাড়ি গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকাল্লাহ (২৪)।
মদন থানার পরিদর্শক অসীম চন্দ্র সরকার জানান, উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দুইটি হ্যান্ডট্রলি মদনের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুদ্রশ্রী এলাকায় তল্লাশি চালিয়ে সরকারি চাল সহ হ্যান্ডট্রলি দুইটির চালককে আটক করে। এসময় হ্যান্ডট্রলি দুইটিতে ১০০বস্তার মতো সরকারি চাল জব্দ করা হয়। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রস্তুতি চলছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাদির হোসেন শামীম বলেন, সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।
news@26banglatv.com