Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় সামাজিক মারামারির জেরে মহিলার উপর হামলা, হাসপাতালে ভর্তি!

২৬ বাংলা টিভি   25-Oct-2025   46

Photo

শৈলকুপায় সামাজিক মারামারির জেরে মহিলার উপর হামলা, হাসপাতালে ভর্তি!


ঝিনাইদহ প্রতিনিধিঃ

সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপায় মহিলার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার আহত মহিলা হালিমা খাতুন বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে পৌর এলাকার সাতগাছি গ্রামের খা পাড়ার শুকুর আলীর স্ত্রী। 

শনিবার দুপুরে শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে শাক বিক্রি করতে এলে সেখানে থেকে ধরে এলোপাতাড়ি মারধর করা হয়। 

স্থানীয়রা জানায়, সাতগাছি গ্রামের অসহায় শুকুর আলী নিজের জমি না থাকায় পরিবার নিয়ে ক্যানেলের জায়গায় বসবাস করে। তার স্ত্রী হালিমা খাতুর গ্রামের ডোবা নালা ও মাঠ থেকে শাক সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালায়। 

আজ দুপুরে হালিমা খাতুন কবিরপুর এলাকায় শাক বিক্রি করতে এলে তাকে খুজে বের করে হামলা করে প্রতিপক্ষের লোকজন। সম্প্রতি সাতগাছি গ্রামে ঘটে যাওয়া সামাজিক মারামারির জের ধরেই তার উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করা হয়েছে বলে জানা গেছে। 

হাসপাতালে চিকিৎসাধীন হালিমার স্বামী শুকুর আলী সাতগাছি গ্রামের আজিজুল মাতব্বরের সামাজিক দলের লোক। 

এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত