সারা বাংলা খুলনা ঝিনাইদহ
যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান
২৬ বাংলা টিভি 04-Sep-2026 13
যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি:
যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস সেই জায়গায় আমি আপনাদের সাথে সংহতি প্রকাশ করি। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবে বজায় থাকুক।
মন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সমস্ত অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের মুল লক্ষ্য ছিলো। আমরা বিশ্বাস করি যেকোন অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব আপনারা আমাদের পাশে থাকবেন। জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। সেসময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com