Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পারিবারিক জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্র কোপে এক পা বিচ্ছিন্ন।

২৬ বাংলা টিভি   02-Sep-2026   15

Photo

ঝিনাইদহে পারিবারিক জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্র কোপে এক পা বিচ্ছিন্ন।


 ঝিনাইদহ প্রতিনিধি  :  ঝিনাইদহ সদর উপজেলার  গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে আবু মুসা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে। গতকাল  সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মামুন মোল্লা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

অভিযুক্ত মামুন মোল্লা স্থানীয় গোয়ালপাড়া বাজারে দোকানে চুরির মামলায় কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কৃষক আবু মুসা মাঠের কাজ শেষ করে বিকালে বাড়িতে ফিরে নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে আবু মুসার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র  দিয়ে কুপিয়ে গুরুতর তাকে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা ছুটে এলে মামুন পালিয়ে যায়। পরে ভুক্তভোগী আবু মুসা কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী বিউটি খাতুন বলেন, মামুন সম্পর্কে আমার স্বামীর চাচাতো ভাই। ও (মামুন) প্রায়ই নেশা করে এবং তার স্ত্রীকে মারপিট করতো, বাকবিতন্ডায় জড়াতো। এসব কাজে তাকে বাধা দিত আমার স্বামী সহ পরিবারের অন্যরা। এতে ক্ষিপ্ত হয়েই সে আবু মুসা কে কুপিয়েছে। আমরা তার শাস্তি চাই।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফারিহা তাহসিন বলেন, আহতের শরীর থেকে ডান বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম পা’য়ে কয়েকটা ধারালো অস্ত্রের আঘাত আছে। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, ঘটনাটি শুনেছি । অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার অভিযান চলমান আছে।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত